রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে হাদিসে বহু গুরুত্বপূর্ণ সংবাদ দিয়েছেন। যেগুলো শুধু কিয়ামতের আলামতই নয়, বরং প্রত্যেক যুগের মানুষের জন্য সতর্কবার্তা ও আত্মসমালোচনার আয়নাও বটে। মানুষের জ্ঞানচর্চা, সময়ের বরকত, সামাজিক শান্তি ও মানবিক নিরাপত্তা যখন ক্রমশ দুর্বল হতে থাকে, তখন তা আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত নিদর্শনের সঙ্গে আশ্চর্যভাবে মিলে যায়। এমনই এক গভীর তাৎপর্যপূর্ণ হাদিসে তিনি কিয়ামতের পূর্ববর্তী সমাজচিত্র আমাদের সামনে তুলে ধরেছেন।